টিকটক-কে টেক্কা দিতে গুগল’র ট্যাঙ্গি

২ ফেব্রুয়ারি, ২০২০ ১২:০২  
জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক-কে টেক্কা দিতে স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্রেমীদের জন্য নতুন একটি অ্যাপ অবমুক্ত করলো গুগল। ভিডিও ও অন্যান্য সৃজনশীল ভিডিওর ক্ষেত্রে ‘ট্যাঙ্গি’ অ্যাপটি ব্যবহার করা যাবে। গুগল জানিয়েছে এক মিনিটের ভিডিও দেখে নৈপুণ্য, রান্না রান্না ও নতুন জিনিস তৈরি শেখানোই এ প্ল্যাটফর্মের উদ্দেশ্য। অ্যাপটি অনুকরণ বা কপি নয়, সৃজনশীল ও নিজে সৃষ্ট (ডিআইওয়াই) ভিডিওকে বেশি গুরুত্ব দিচ্ছে। সেই লক্ষ্যে ইতিমধ্যেই সব ধরনের ভিডিওর জন্য বিভিন্ন ভিডিও নির্মাতার সঙ্গে কাজ করা শুরু করেছে। গুগলের এরিয়া ১২০ প্রকল্প থেকে অ্যাপটি তৈরি করা হয়েছে। আপাতত ওয়েব ও আইওএস প্ল্যাটফর্মে ট্যাঙ্গি অ্যাপটি ব্যবহার করা যাবে। ইনস্টাগ্রামের রিলস ও ফেসবুক ল্যাসো’র চেয়ে এগিয়ে থাকতে অ্যাপটিতে নির্মাতাদের সঙ্গে দর্শকের যোগাযোগ স্থাপনের জন্য ট্যাংগিতে একটি বিশেষ বিভাগ রাখা হয়েছে।